Logo

দেশে ফিরলেন শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৩, ২১:০৪
দেশে ফিরলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’।

বিজ্ঞাপন

এক মাসেরও বেশি সময় পর আমেরিকা থেকে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন এ অভিনেতা।

এর আগে গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ছবি মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর ছবিটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ শীর্ষ হিরো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল ২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD