Logo

১৫ লাখ খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৩, ০৩:১৭
১৫ লাখ খরচ করে ছেলের জন্মদিন পালন করলেন পরীমনি
ছবি: সংগৃহীত

থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি।

বিজ্ঞাপন

পরীমনির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর এক বছর পূর্ণ হয়েছে। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীর মনে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কী কী করবেন। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। 

বিজ্ঞাপন

পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সে কথাও। জন্মদিনের অনুষ্ঠানে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

বিজ্ঞাপন

আক্ষেপ থাকলেও পেশাগত জীবনের ব্যস্ততায় ভুলতে চান ব্যক্তিগত তিক্ততা। ওজন কমিয়ে খুব শিগগির ফিরবেন নিজের চেনা গণ্ডিতে। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।

জানা গেছে, বুধবার (৯ আগস্ট) ভারত থেকে ফিরে রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হন রাজ। এ সময় পরীমণি দেখা না দিলেও ছেলের সঙ্গে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD