Logo

সিনেমা আর না করতে পারলেও আফসোস থাকবে না: শুভ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ২১:৩৭
সিনেমা আর না করতে পারলেও আফসোস থাকবে না: শুভ
ছবি: সংগৃহীত

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির অনুমতি পেয়েছে । গেল ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। শনিবার (১২ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল সিনেমাটির সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠান।

সেন্সরপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, সিনেমাটির তত্ত্ববধায়ক আসাদুজ্জামান নূর ও বঙ্গবন্ধু চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া আরও ফজলুর রহমান বাবু, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীঘি, জায়েদ খানসহ সিনেমাটি সংশ্লিষ্ট অনেকেই হাজির হয়েছিলেন ওই আয়োজনে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চিত্রনায়ক  আরিফিন শুভ জানান, সিনেমা আর না করতে পারলেও আফসোস থাকবে না।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শুভ বলেন, “আমি এমন মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি আমার চেয়ে অল্প কিছু বছরের বেশি বয়সে লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা না করতে পারি তাতেও কোনো আফসোস থাকবে না আমার।”

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ বলেন, “‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা। পর্দায় দেখার সময় বিন্দু মাত্র ক্লান্তি আসবে না। সিনেমাটি শেষ হয়েছে ১৫ আগষ্টের দৃশ্য দিয়ে। আমরা কেউ ১৫ আগষ্টের ঘটনা চোখে দেখিনি, স্ক্রিনে এই ঘটনা দেখা যে কতো কষ্ট সেটা বলে বুঝানো যাবে না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। তবে বাংলাদেশে চলচ্চিত্রটি ছাড়পত্র পেলেওৎ ভারতে এটির সেন্সর ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেখানে ছাড়পত্র পেলেই আনুষ্ঠানিকভাবে মূক্তির চূড়ান্ত তারিখ জানানো হবে।

অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত করা হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। গান লিখেছেন জাহিদ আকবর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়।

বঙ্গবন্ধুর বায়োপিকে আরিফিন শুভ ছাড়া এতে আরও অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD