Logo

গুরুতর অসুস্থ চিত্রনায়ক ওমর সানী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ২২:১২
গুরুতর অসুস্থ চিত্রনায়ক ওমর সানী
ছবি: সংগৃহীত

শনিবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।

বিজ্ঞাপন

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। কয়েক দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না তাঁর।  হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছেন ওমর সানী।

বিজ্ঞাপন

ক্যাপশনে লিখেছেন, “অনেকেই আমার খোঁজ নিয়েছেন কিন্তু কারও সঙ্গেই কথা বলতে পারিনি। কারণ অসুস্থতায় জেঁকে বসেছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাতায়ালা যেন মাফ করেন। বাসায় আছি কারণ পরিবার হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নব্বই দশকে নিজের অভিনয়গুণে খুব অল্প সময়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন ওমর সানী। তবে বর্তমানে খুব একটা পর্দায় দেখা যায় না এই তারকাকে।

ওমর সানীর ক্যারিয়ারে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ প্রভৃতি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD