Logo

মান-অভিমান ভুলে আবারও এক সঙ্গে রাজ-পরী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ২১:১৪
মান-অভিমান ভুলে আবারও এক সঙ্গে রাজ-পরী
ছবি: সংগৃহীত

এদিন রাতে গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের।

বিজ্ঞাপন

নিজেদের সন্তানের কথা ভেবে সকল বিবাদ ভুলে আবারও একসঙ্গে হয়েছেন  পরীমণি ও শরিফুল রাজ।  বুধবার (১৬ আগস্ট) রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল তাদের।  

এদিন রাতে গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের। তাপসের ফেসবুক পেজ থেকেবিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।  

বিজ্ঞাপন

তিনি ক্যাপশনে লিখেছেন, “রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।”

বিজ্ঞাপন

প্রযোজনা প্রতিষ্ঠান  টিএম ফিল্মস ইতোমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিয়েছে। রায়হান রাফী একটি, অপরটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।

বিজ্ঞাপন

এসব সিনেমার কোনোটিতে কি রাজ-পরী থাকতে পারে, এমন ইঙ্গিতই কি দিলেন তাপস? 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD