Logo

নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ০২:০১
নিষিদ্ধ হলেন অভিনেত্রী চমক
ছবি: সংগৃহীত

এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিরেক্টরস গিল্ডস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি একটি নাটকে সুটিং করতে গিয়ে  দুর্ব্যবহার করেন বলে এমন অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

সোমবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিরেক্টরস গিল্ডস-এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩ মাসের জন্য এই অভিনেত্রীকে  সব প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

বিজ্ঞাপন

ডিরেক্টরস গিল্ড থেকে আরও জানানো হয় আগামী বুধবার (৩০ আগস্ট) এর মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ  দেওয়ার কথা ছিল তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে।

বিজ্ঞাপন

এর আগে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এরপর অভিনেত্রী অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শেষমেশ থানা পুলিশ পর্যন্ত ঘটনা গড়ায়। এ ঘটনার বিচার চেয়ে আরশের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী চমক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD