Logo

ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৩, ২০:২৮
ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ছেলের প্রযোজিত সিনেমাটি দেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা 'প্রিয়তমা'।  এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

ছেলের প্রযোজিত সিনেমাটি দেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে স্ত্রীসহ সিনেমাটি দেখেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিন রাত ৮টায় রাষ্ট্রপতির জন্য বিশেষ শো আয়োজন করা হয়েছিল। যেখানে একটি কেক কাটা হয়। এ সময় শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিনেমাটি দেখার পর রাষ্ট্রপতি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন  কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD