Logo

বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম: নুসরাত ফারিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৯
বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম: নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই দেশেই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। এই নায়িকার দাবি, বাংলাদেশের পরিচালকেরা তাকে নিয়ে কম ভাবেন। কেন কম ভাবেন তার ব্যাখ্যাও দিয়েছেন ফারিয়া। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া বলেন, “বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা, সে খুব সুন্দরী! তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন ‘পাতালঘর’-এ। আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। ”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পুজোতে কলকাতায় মুক্তি পাবে ‘রকস্টার’। ‘মুজিব’ আসবে এ বছরেই। এসবের বাইরে সামনে আরেকটি গানও মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। আমি আমার এ সময় উপভোগ করছি। অনেক বছর ধরেই এ রকম পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সাথে যেটা যায়। আমার মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি পাচ্ছি।”

বিজ্ঞাপন

তার সর্বশেষ কলকাতায় ‘বিবাহ অভিযান-২’ সিনেমা মুক্তি পায়। অপরিকে,  ঢাকায় সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে দেখা যায়। এ ছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে ‘পাতালঘর’ নামের একটি ওয়েব ফিল্ম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD