Logo

ফিরলেন মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৩
ফিরলেন মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

বেশ অনেক দিন পর শুটিংয়ে ফিরব। একটু অন্যরকম লাগছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন বিরতির পর কাজে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। আগামী অক্টোবর থেকে আবার শুটিংয়ে ফিরবেন মাহি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, “বেশ অনেক দিন পর শুটিংয়ে ফিরব। একটু অন্যরকম লাগছে। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যেই নিজেকে প্রস্তুত করে নেব। সিনেমাটির গল্প দারুণ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গল্পটি আবর্তিত হয়েছে সামাজিকমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে দেয় এমন একটি প্রতারণা চক্রকে কেন্দ্র করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই গল্প। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আমাকে।

ছবিতে মাহির পাশাপাশি মুন্না খান, মিশা সওদাগরসহ আরও অনেককে দেখা যাবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD