Logo

সাবিলা নূর অসুস্থ, দোয়া চেয়ে কটাক্ষের শিকার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৪
সাবিলা নূর অসুস্থ, দোয়া চেয়ে কটাক্ষের শিকার
ছবি: সংগৃহীত

আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়েছে টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে প্রকাশ করে তার অসুস্থ হওয়ার খবর জানান এ অভিনেত্রী। 

তিনি লিখেছেন, “আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন। তবে অসুস্ত হয়ে সাবিলা বাসায় না হাসপাতলে ভর্তি আছেন তা অস্পষ্ট।”

বিজ্ঞাপন

এই অভিনেত্রীর পোস্টে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে অনেকে অভিনেত্রীকে খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর উত্তরও দিতে দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

রিজওয়ান নামের একজন লিখেছেন, “চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব”। যুবকের এমন মন্তব্যর উত্তরে সাবিলা লিখেছেন, “দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হল?”

বিজ্ঞাপন

এরপর এই অভিনেত্রী লিখেছেন, “যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?”

বিজ্ঞাপন

এখানেই থামেননি সাবিলা। সেই ভক্তের মন্তব্যর  উত্তরে তিনি আরও বলেছেন, “আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD