Logo

কাঁঠালের বিরিয়ানি খেলেন শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৩, ০৪:১৮
কাঁঠালের বিরিয়ানি খেলেন শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে কাঁঠালের বিরিয়ানি খাওয়ার ছবি পোস্ট করেন।

বিজ্ঞাপন

বর্তমান সময়ে কাঁঠালের বার্গার ও বিরিয়ানি বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবার এই জনপ্রিয়তায় পালে আরেকটু হাওয়া দিলেন বলি পাড়ার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও।

ভারতী একাধিক সংবাদমাধ্যমকে প্রকাশিত প্রতিবেদন বলা হয়, অভিনেত্রীরা অনেক সময় ডায়েটের কারণে আমিষ খাবার খেতে চান না। শ্রদ্ধাও তার ডায়েটে সবজিকে বেশ গুরুত্ব দেন। সম্প্রতি এই অভিনেত্রী তার ইনস্টাগ্রামে কাঁঠালের বিরিয়ানি খাওয়ার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, হ্যাঁ নিরামিষভোজীরাও বিরিয়ানি খেতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যদিও সবজি বিরিয়ানি নিয়ে বহু তর্ক-বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন সবজি বিরিয়ানি বলে আদৌ কিছু হয় না। বিষয়টা আসলে পোলাও। তবে নিরামিষভোজীদের দাবি, কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগেও ভারতের স্বাধীনতা দিবসের দিন শ্রদ্ধা কাপুর সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তার খাবারের থালার এক ঝলক শেয়ার করেছিলেন। সেখানে ছিল বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের সুস্বাদু খাবার। সেখানে ছিল পুরী, ভাজি, বরণ ভাত, কচোরি, ক্ষীর এবং গাভার। শ্রদ্ধা খুব যত্ন সহকারে প্রতিটি খাবারের আইটেম তাদের নামসহ জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD