Logo

সস্ত্রীক ছুরিকাঘাতে খুন হলেন বিখ্যাত ইরানি পরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৩, ০৫:০৬
সস্ত্রীক ছুরিকাঘাতে খুন হলেন বিখ্যাত ইরানি পরিচালক
ছবি: সংগৃহীত

ইরানের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

সমগ্র বিশ্বের দর্শকের কাছে ইরানি চলচ্চিত্র বেশ প্রশংসিত। অন্যান্য দেশের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বেশ এগিয়ে যাচ্ছে তাদের সিনেমা ইন্ডাস্ট্রি। নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন বহু আগেই। 

তবে হঠাৎ করেই মন খারাপের খবর প্রকাশ্যে এলো, দেশটির বিখ্যাত পরিচালক দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ইরানের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলির একটি সূত্র দেশটির বার্তা সংস্থাকে জানিয়েছে, দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই সূত্র আরও জানিয়েছে, নির্মাতার মেয়ে মোনা মেহেরজুই শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তবে বসে নেই ইরানের প্রশাসন। ইতোমধ্যেই প্রখ্যাত এই পরিচালক ও তার স্ত্রী হত্যার রহস্য উদঘাটনে নেমেছে। কিন্তু এখনও হত্যার কারণ খুঁজে পায়নি তারা। সম্প্রতি এ নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়েছিলেন। আর এই বিষয়টি মাথায় রেখেই তদন্ত করছে ইরানি প্রশাসন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD