Logo

ভক্তদের সুখবর দিলেন রাইমা সেন

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২৩, ০৩:৫৮
ভক্তদের সুখবর দিলেন রাইমা সেন
ছবি: সংগৃহীত

তবে কোনো ছবি নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

টলিউড থেকে বলিউড, বড় পর্দা থেকে ওটিটি সব জায়গাতেই সমানভাবে  দাপিয়ে বেড়ান অভিনেত্রী রাইমা সেন। ক্যারিয়ারে শুরু থেকে এখন পর্যন্ত ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন রাইমা। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি।

কলকাতার টলিউডে খুব বেছে বেছেই কাজ করেন রাইমা। শিগগিরই বাংলায় কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে কোনো ছবি নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘কলঙ্ক’ নামে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন রাইমা। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। তবে এই সিরিজটি নিয়ে নির্মাতারা আর কোনও তথ্য প্রকাশ করেনি। এই সিরিজটির শুরু পোস্টার প্রকাশ্যে এসেছে। 

বিজ্ঞাপন

জানা যায়, ‘কলঙ্ক’ সিরিজে কাজের জন্য সম্মতিও জানিয়েছেন রাইমা। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। বরাবরই সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনো বিষয় নিয়ে তৈরি হতে পারে ওয়েব সিরিজ ‘কলঙ্ক’। পূজার পর সিরিজটির শুরু হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল মাসে মুক্তি পায় রাইমা অভিনীত সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘হ্যালো’ ও ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। দুটি সিরিজেই রাইমার অভিনয় দেখে ব্যাপক প্রশংসা করেছেন দর্শকরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD