Logo

নতুন লুকে অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৩, ০২:৩১
নতুন লুকে অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

আজকের সকালটা অনেক সুন্দর, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস, আসলেই মানুষের জীবন সুন্দর।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি। মাঝে মধ্যেই ভিবিন্ন ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন এই চিত্রনায়িকা।

শনিবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের সকালটা অনেক সুন্দর, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস, আসলেই মানুষের জীবন সুন্দর।”

বিজ্ঞাপন

ছবি গুলোতে দেখা যায়, লাইট ল্যাবেন্ডার রঙের একটি লেহেঙ্গা পড়েছেন অপু। সঙ্গে সিলভার এবং মেরুন কম্বিনেশনের জুয়েলারি, ভারী মেকআপ আর আধো খোলা চুলে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ৩৯ হাজারেও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটজনতা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অপুর কমেন্টসবক্সে। একজন লিখেছেন, গর্জিয়াস। আরেকজন লেখেন, সুন্দর। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, বিউটিফুল কুইন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD