Logo

প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ২৪:৪২
প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী
ছবি: সংগৃহীত

তখন আমি কলেজে পড়ি। তবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না

বিজ্ঞাপন

বর্তমান সময়ে চিকিৎসক প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে আলোচনার মাঝেই প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ঋতাভরী এক সাক্ষাৎকারের মজার রিল ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি কথা বলেছেন প্রথম ডেটে যাওয়া নিয়েও। তিনি বলেন, “আমার প্রথম প্রেম ক্লাস নাইনে। আমি আমার প্রাক্তন প্রেমিক, বলা ভালো প্রথম প্রেমিক এক রোববার আইসক্রিম পার্লারে গিয়েছিলাম।”

বিজ্ঞাপন

 

প্রথম কবে ব্রেক আপ হয়েছিল এমন প্রশ্নের জবাবে ঋতাভরী বলেন, “তখন আমি কলেজে পড়ি। তবে এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় আমাদের অনেকেরই এমন তিক্ত অভিজ্ঞতা থাকে, যেটার কথা মনে এলেই মনে হয়, এটা না হলেই ভালো হত।”

বিজ্ঞাপন

লক্ষ্মীপূজার দিন তথাগতর গালে গাল রেখে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছিলেন, “আমি আর চিকিৎসক তথাগত অষ্টমীর দিন একসঙ্গে ছবি তুলতে পারিনি। লক্ষ্মীপূজার দিন ছবি তুলে ম্যানেজ করছি। তবে এই ছবিতে আমায় দেখতে বেশ ভালো লাগছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে বহুদিন পর তথাগতর সঙ্গে ঋতাভরীর ছবি দেখে অবাক হয়ে যান নেটপাড়ার লোকজনও। তবে এটুকু বুঝতে কারোর বাকি নেই, ঋতাভরীর ও তথাগত নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফের এক হয়েছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD