Logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার একমাত্র আইডল: মমতাজ

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০৭:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার একমাত্র আইডল: মমতাজ
ছবি: সংগৃহীত

আমি আপনাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দাবি করি।

বিজ্ঞাপন

আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি উল্লেখ করে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, তাকে দেখতে দেখতে আমি তার প্রেমে পড়ে গেছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার একমাত্র আইডল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মমতাজ বেগম বলেন, “আমি আপনাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দাবি করি। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা একজন তৃণমূল কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই মিলে নৌকার বিজয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদের যেখানে যা করা দরকার আমরা তাই করব। যে যাই বলুক, আপনাদের কোনো ভয় নেই। যে কোনো মূল্যেই হোক আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মো. ইসমাইল হোসেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD