Logo

জ্বরে ভুগছেন শাকিব খান

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ২৩:০৪
জ্বরে ভুগছেন শাকিব খান
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লেখালেন শাকিব খান।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির শীর্ষ নাতক শাকিব খান জ্বরে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় এ খবর দিয়েছেন পরিচালক অনন্য মামুন।

বুধবার (৮ নভম্বরা) সকালে মামুন লিখেছেন, “ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।”

বিজ্ঞাপন

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লেখালেন শাকিব খান। দরদ নামের এ সিনেমাটি বানাচ্ছেন করছেন অনন্য মামুন। সিনেমাটির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন দেশটিতে। সেখান থেকেই এ খবর জানালেন মামুন।

বিজ্ঞাপন

দরদে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের একজন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD