Logo

৩ দিনে ‘অ্যানিমেল’ সিনেমার আয় কত?

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৬
৩ দিনে ‘অ্যানিমেল’ সিনেমার আয় কত?
ছবি: সংগৃহীত

মুক্তি পাওয়ার প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবির তালিকায় ‘অ্যানিমেল’ এখন তৃতীয় অবস্থানে

বিজ্ঞাপন

মুক্তির পরই ইতিহাস সৃষ্টি করেছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত এই সিনেমায় প্রথমবার রণবীর কাপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। শুধুমাত্র ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। 

মুক্তি পাওয়ার প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবির তালিকায় ‘অ্যানিমেল’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি আয় আরও বেড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বলি মুভি রিভিউজ ডটকম এক প্রতিবেদনে জানায়, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৬.০৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৫৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৭০ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

বিজ্ঞাপন

রণবীর-রাশমিকা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন,  অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD