Logo

সব তো আ. লীগের, আমজনতার আসন কোথায়, প্রশ্ন হিরো আলমের

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ২৪:৩১
সব তো আ. লীগের, আমজনতার আসন কোথায়, প্রশ্ন হিরো আলমের
ছবি: সংগৃহীত

আমরা যারা আমজনতা আছি, তাদের আসন কোথায়?

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে কথা বলেছেন আলোচিত ইউটইউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে  তিনি বলেছেন, “৩০০ আসনের মধ্যে আপনারা আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিলেন, স্বতন্ত্র প্রার্থীও নিলেন। কিন্তু আমরা যারা আমজনতা আছি, তাদের আসন কোথায়?”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে গেল ১৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হিরো আলম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD