Logo

কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ২৪:১৫
কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’
ছবি: সংগৃহীত

এছাড়া ব্যাচেলর পয়েন্ট-এর কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, বোরহান ভাই, অন্তরা, ইভার পাশাপাশি সৃষ্টি করেছেন এতিম আকবর ও বডি সোহেলদের মতো দারুণ জনপ্রিয় কিছু চরিত্র।

বিজ্ঞাপন

সময়ের আলোচিত নাট্য পরিচালক কাজল আরেফিন অমি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’তা কিন্তু নয়, তিনি নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ, ওয়েব সিরিজসহ অনেক কিছু। তার প্রতিটি কন্টেন্ট জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

এছাড়া ব্যাচেলর পয়েন্ট-এর কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, বোরহান ভাই, অন্তরা, ইভার পাশাপাশি সৃষ্টি করেছেন এতিম আকবর ও বডি সোহেলদের মতো দারুণ জনপ্রিয় কিছু চরিত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতে এই পরিচালক দর্শকদের জন্য নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। দেশ ও প্রবাসের দর্শকদের কাছে তিনি মূলত কমেডি ঘরানার নাটকের পরিচালক হিসেবে পরিচিত হলেও ‘অসময়’-এ কমেডির পাশাপাশি বর্তমান সমাজের কিছু দিক নিয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

এটি ২০২৪ সালের জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ পাওয়ার কথা রয়েছে। পহেলা জানুয়ারি ২০২৪-এ রিলিজ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD