Logo

ভোট দিতে দেশে এসেছি: জয়া

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারি, ২০২৪, ২৪:৫৯
ভোট দিতে দেশে এসেছি: জয়া
ছবি: সংগৃহীত

ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেয়া কর্তব্য।

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল বছর বলিউডে পা রেখেছেন এই নায়িকা। তবে সব কিছুর মধ্যেও তিনি ভুলে যাননি তার নাগরিক অধিকার। ঠিকই চলে এলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য।

জয়া বলেন, “ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভোট প্রদানের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতেই আমার এই ইচ্ছা। ভোটের কয়েকদিন পরই আমি দেশের বাইরে চলে যাবো।”

বিজ্ঞাপন

এদিকে, আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ভূতপরী’। বেশ অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষা ছিল মুক্তির। অবশেষে সেই অপেক্ষা কাটছে। এ ছবির পরিচালক পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। একই পরিচালকের ‘ওসিডি’ নামের ছবিতেও দেখা যাবে জয়াকে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD