Logo

১৭ কেন্দ্রে একটিও ভোট পড়েনি মাহির ট্রাকে

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৬:৪৯
১৭ কেন্দ্রে একটিও ভোট পড়েনি মাহির ট্রাকে
ছবি: সংগৃহীত

ভোট দিতে কেন্দ্রে যেতে দেখা গেছে শোবিজ অঙ্গনের তারকাদের

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এদিন বেলা ৮টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে ভোটগ্রহণ যা শেষ হয় বিকেল ৪ টার সময়। সাধারণ মানুষের পাশাপাশি এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যেতে দেখা গেছে শোবিজ অঙ্গনের তারকাদের।

চিত্রনায়িকা মাহিয়া মাহি এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই মাহি। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছেন নিজেই। এ সময় কেন্দ্রের নানান বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ভোটারদের সবার সাথে কথা বলছি, তারা সবাই উৎসব মুখর পরিবেশে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো মনে হচ্ছে। বাইরে আরও অনেক মানুষ অপেক্ষা করছেন। তবে কেন্দ্রগুলোতে মেয়েদের উপস্থিতিই বেশি দেখতে পাচ্ছি। এখন সময় যতো বাড়বে ততো বেশি বোঝা যাবে।

নির্বাচনে জয়ের বিষয়ে মাহি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক কেন আমি সেটা মেনে নেব। পাশাপাশি আল্লাহ না করুক আমি যদি ফেলও করি, সোমবার (৮ জানুয়ারি) এলাকাজুড়ে শোডাউন করব। কারণ, আমার এলাকার জনগণদের আমি বলে দিতে চাই, নির্বাচনে পাশ করলেও আপনাদের সাথে থাকতাম। আর হেরে গেলেও আপনাদের পাশেই আছি আমি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD