Logo

২০২৪ সালেই বিয়েটা করে ফেলব: রুদ্রনীল

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৪, ২৪:১১
২০২৪ সালেই বিয়েটা করে ফেলব: রুদ্রনীল
ছবি: সংগৃহীত

সম্প্রতি বন্ধু পরমব্রতর বিয়েতে গিয়ে নাকি তারও এবার বিয়ের সাধ জেগেছে। আর তাই এবার জানালেন কবে নাগাদ বিয়ে করছেন তিনি।

বিজ্ঞাপন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসার শুরু করেছেন কিন্তু এখনও অবিবাহিত রয়ে গেলেন। এদিকে তিনি বিয়ে করেছেন কবে তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এ অভিনেতা।

সম্প্রতি বন্ধু পরমব্রতর বিয়েতে গিয়ে নাকি তারও এবার বিয়ের সাধ জেগেছে। আর তাই এবার জানালেন কবে নাগাদ বিয়ে করছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানালেন, ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন রুদ্রনীল।

বিজ্ঞাপন

রুদ্রনীল বলেন, “এবার বিয়েটা করেই ফেলব। ২০২৪ সালেই বিয়েটা করব, এ কথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। পরমটাও বিয়ে করে নিলো। আমি,পরম, রাজ, কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিলো, এখন আমি দলছুট। ২০২৪ সালেই বিয়েটা করব। এই কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম।”

বিজ্ঞাপন

তবে কাকাএ  কাকে বিয়ে করতে যাচ্ছেন রুদ্রনীল? সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অভিনেতা জানান, পাত্রী এখনো  ঠিক হয়নি। তবে পাত্রীর খোঁজ চলছে। নিজের মনের মতো কাউকে পেলেই বিয়ে করে ফেলব। সূত্র : নিউজ ১৮

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD