Logo

মা হচ্ছেন কাজল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
মা হচ্ছেন কাজল
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: মাসখানেক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এবার বিষয়টি স্বীকার করে নিলেন তার স্বামী...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: মাসখানেক ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এবার বিষয়টি স্বীকার করে নিলেন তার স্বামী গৌতম কিচলু। নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে গৌতম লেখেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২। ’ 

বিজ্ঞাপন

পোস্টের সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয়, বরং একটু সাসপেন্স বজায় রেখে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন তিনি।

২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হচ্ছেন।

২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।  

বিজ্ঞাপন

চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন কাজল। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। এছাড়া ‘উমা’র কাজ সম্পন্ন করেছেন তিনি। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD