Logo

চুমুর দৃশ্য করতে বাধ্য হতেন, বলিউড অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেরিন

profile picture
বিনোদন ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৭:২০
চুমুর দৃশ্য করতে বাধ্য হতেন, বলিউড অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেরিন
ছবি: সংগৃহীত

২০১০ সালে সালমান খান–এর সঙ্গে বীর সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী জেরিন খান। এরপর হাউজফুল ২ ও হেট স্টোরি ৩–এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। তবে ‘হেট স্টোরি ৩’-এ সাহসী দৃশ্যে অভিনয়ের পর থেকেই নানা ধরনের সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি পূজা ভাট–এর সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়ে বলিউডে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন জেরিন খান। সেখানে তিনি দাবি করেন, ‘হেট স্টোরি ৩’ মুক্তির পর অনেকের দৃষ্টিভঙ্গি তার প্রতি বদলে যায় এবং ইন্ডাস্ট্রির ভেতরের কিছু অভিজ্ঞতা তাকে হতাশ করেছিল।

জেরিনের ভাষ্য, ‘হেট স্টোরি ৩ ছবির পর থেকেই মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি নাকি অভিনয় পারি না বলেই পোশাক খুলে জনপ্রিয়তা পেতে চাই।’

বিজ্ঞাপন

শুধু ‘হেট স্টোরি ৩’ নয়, ‘অকসর ২’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতাও তার কাছে সুখকর ছিল না বলে জানান এই অভিনেত্রী। জেরিন বলেন, ছবিটির গল্প তাকে যেভাবে বোঝানো হয়েছিল, বাস্তবে শুটিং হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে।

তিনি বলেন, ‘আমি যখন ‘অকসর ২’ ছবির শুটিং শুরু করি, তখন বুঝতে পারি বিষয়টা অন্যরকম। আমাকে বলা হয়েছিল ছবিতে তেমন সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু সেটে গিয়ে দেখি প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছে।’

অভিনেত্রী আরও জানান, এক পর্যায়ে তাকে হঠাৎ করেই অন্তর্বাস পরে একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল। এ নিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথাও বলেন।

বিজ্ঞাপন

জেরিনের দাবি, ‘দৃশ্যের প্রয়োজনে অভিনয় করতে আমার সমস্যা নেই। কিন্তু আমাকে যে ধরনের গল্প বলা হয়েছিল, বাস্তবে ছবির শুটিং সেভাবে হয়নি। ‘হেট স্টোরি ৩’ সফল হওয়ার পর অনেক কিছুই বদলে যায়।’

এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাতাদের সঙ্গে তার কিছুটা মনোমালিন্যও তৈরি হয়েছিল বলে জানান জেরিন খান। তবুও মাঝপথে কাজ ছেড়ে দেওয়া পেশাদারিত্বের পরিপন্থী মনে করায় তিনি শেষ পর্যন্ত ছবির শুটিং চালিয়ে যান।

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ছবিতে অভিনয় করলেও পরবর্তীতে ‘অকসর ২’–এর বিশেষ প্রদর্শনীতেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বলিউডের অন্দরমহলের এমন নানা অভিজ্ঞতার কথাই এভাবে প্রকাশ্যে এনেছেন জেরিন খান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD