Logo

শুধু জীবন্ত নয়, আমার শরীরের মৃত কোষগুলোও আবেদনময়ী: ম্রুণাল ঠাকুর

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৭
শুধু জীবন্ত নয়, আমার শরীরের মৃত কোষগুলোও আবেদনময়ী: ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত

চলার পথটা খুব একটা যেন মসৃণ হয় না এসব নায়িকাদের

বিজ্ঞাপন

বলিউডে স্টারকিড ছাড়া পথচলা নবাগত যে কারও জন্যই অনেক কঠিন। বিশেষ করে অভিনেত্রীদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। কাস্টিং কাউচ থেকে শুরু করে বডি শেমিং সবকিছুতেই– বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয় তাদেরকে। ইন্ডাস্ট্রির ক্ষমতাধরদের মন জুগিয়ে না চললে, চলার পথটা খুব একটা যেন মসৃণ হয় না এসব নায়িকাদের।

শুধু প্রতিভার ওপর আস্থা রেখে অভিনয় ক্যারিয়ার টিকিয়ে রাখা খুবই চ্যালেঞ্জিং। সম্প্রতি বলিউডের এমন বাস্তবতাই এবার উঠে এলো অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের কথায়। যার ক্যারিয়ারের শুরুতে পথ চলাটা মোটেও সহজ ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘লাভ সোনিয়ে’ থেকে শুরু করে ‘সুপার থার্টি’, ‘জার্সি’, ‘বাটলা হাউস’, ‘পিপ্পা’সহ আরও বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করে রীতিমতো দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

দিনদিন এই নায়িকার চলচ্চিত্রের সংখ্যা বাড়লেও শুরুর পথটা ছিল বিষাক্ত কাঁটায় ভরা। ধীরে ধীরে সেসব বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে ম্রুণালকে।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। এই অভিনেত্রী বলেন, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ে অভিষেক হলেও সবসময় চেয়েছি বলিউডের ছবিতে কাজ করতে। মূলত সে কারণেই কয়েকজন পরিচালককে অনুরোধ করেছিলাম। কিন্তু সেই অনুরোধের কারণে যে বডি শেমিংয়ের শিকার হবো কিংবা কাজের বদলে কপালে কটাক্ষ জুটবে— সেটা কখনও কল্পনাও করিনি।

বিজ্ঞাপন

ম্রুণাল বলেন, এক পরিচালক তো আমাকে সরাসরি বলেই দিয়েছিলেন যে— আমি নাকি মোটেও আবেদনময়ী নই। তাদের জন্য সেই নায়িকা প্রয়োজন, যে অনেক আবেদনময়ী। তার এই কথার জবাবে আমি বলেছিলাম, শুধু জীবন্ত নয়, আমার শরীরের মৃত কোষগুলোও বেশ আবেদনময়ী– আর যা দেখার দৃষ্টি সবার নেই। আমিও সেটি সবসময় দেখাতে চাই না। সাধারণ থাকতেই পছন্দ করি, যাতে একজন পরিচালক আমাকে যেকোনো চরিত্রের জন্যই বিবেচনা করতে পারেন।

বিজ্ঞাপন

ম্রুণাল আরও বলেন, অভিনয়ের জগতে প্রতিষ্ঠার জন্য কখনও কোনো অপ্রীতিকর বিষয়কে সমর্থন দিইনি। এমনকি অংশ নিইনি শীর্ষ তারকা হওয়ার দৌড়েও। দর্শক যদি আমাকে অভিনয়ের জন্যই ভালোবাসেন, তখন অভিনয়ের দিকে ফোকাস দেওয়ায় উচিত হবে।

বিজ্ঞাপন

তাই কে কোনদিন আমাকে গেঁয়ো ভূত, নন-গ্ল্যামারস কিংবা আবেদনহীন বলেছে, সেসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের প্রতি বিশ্বাস রেখেই ভালোকিছু কাজ করে সামনে এগিয়ে যেতে চাই।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD