Logo

এক যুগের দাম্পত্য জীবনের ইতি টানলেন এশা

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:৪২
এক যুগের দাম্পত্য জীবনের ইতি টানলেন এশা
ছবি: সংগৃহীত

সামাজিকমাধ্যম রেডিট থেকে এশা দেওল ও ভরতের বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

বিজ্ঞাপন

এক যুগের সংসার ভাঙল বলিউড অভিনেত্রী এশা দেওলের। ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে সংসার বাঁধেন এশা। গত মাসেই গুঞ্জন উঠেছিল এ তারকা দম্পতির বিচ্ছেদের। আর এক মাস না যেতেই সে গুঞ্জন সত্যি হলো। তবে এশা ও ভরতের সংসার কেন ভাঙল, সে বিষয় জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যম দিল্লি টাইমসকে যৌথ একটি বিবৃতি পাঠিয়েছেন এশা ও ভরত। বিবৃতিতে এ দম্পতি  লিখেছেন, “আমরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাবে আমাদের দুই সন্তান। আমাদের প্রাইভেসি রক্ষা করলে সম্মানিত বোধ করব।”

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

মূলত, সামাজিকমাধ্যম রেডিট থেকে এশা দেওল ও ভরতের বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে নেটিজেনরা দাবি করেছিলেন, ভরত অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এশার সঙ্গে প্রতারণা করেছেন। তবে কী কারণে সংসার ভেঙে গেলো, তার কোনো ব্যাখ্যা বিবৃতিতে দেননি এই দম্পতি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে সংসার বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দুবছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়।

বিজ্ঞাপন

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিনয়ের যাত্রা শুরু করেন এশা। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা। এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD