Logo

বর্তমানে ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব: দেবলীনা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১০
বর্তমানে ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব: দেবলীনা
ছবি: সংগৃহীত

বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি

বিজ্ঞাপন

দেবলীনা দত্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দা ও বড়পর্দায় সমানভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন এই নায়িকা। নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয় জগতে অভিষেক হয় তার। বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা এবং বিশ্ব ভালোবাসা দিবস। এদিন এই তিন উৎসবের আমেজে মেতেছে বাঙালি। আর এই বিশেষ দিনগুলো নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন দেবলীনা।

বিজ্ঞাপন

এই নায়িকা জানান, বর্তমানে প্রেম-ভালোবাসা বলে আসলে কিছু নেই, এখন সবটাই হলো শরীর-সর্বস্ব। পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন দেবলীনা।

বিজ্ঞাপন

প্রথম প্রেমের বিষয়ে তিনি বলেন, আমার নিজ এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। আর সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকেই মন দিয়ে বসেছিলাম। দীর্ঘ ৭ বছর তার সাথে সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সাথে প্রেমের বিনিময় করি। কিন্তু বর্তমানে সে আমার অতীত।

বিজ্ঞাপন

প্রথম প্রেম বলেই আজও ভুলিনি তাকে। আমাদের মধ্যকার সম্পর্ক এক অনাবশ্যক কারণে ভেঙে যায়। তবুও সেই সময়টা এখনও পর্যন্ত ভুলতে পারি নাই। আসলে সময়ই মনে থাকে, কিন্তু মানুষটা অপরিচিত হয়ে যায়।

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস সবই বদলে গেছে, এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো জমজমাট নেই। সবকিছুই সামাজিক মাধ্যম কেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির জন্য সারাবছর ধরে অপেক্ষাই থাকতাম।

বিজ্ঞাপন

শুধু এটাই নয়, সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্তবোধ হত, সরস্বতী পূজার দিন তার সাথে একটু দৃষ্টি বিনিময় হবে এই আশায় ৩৬৪ দিন পর্যন্ত অপেক্ষা করতাম। কিন্তু বর্তমান সময়ে তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই কেমন শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা বলেন, এর একমাত্র কারণ হলো মোবাইল ফোন। বর্তমানে ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই বিভিন্ন ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। এতে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্যতা হারিয়ে গেছে।

প্রসঙ্গত, দেবলীনা প্রথম প্রেমে ব্যর্থ হন। পরবর্তীতে ভালোবেসেই পরিচালক তথাগত মুখার্জির সাথে সাত পাকে বাধা পড়েন তিনি। ২০২১ সালে গুঞ্জন শোনা যায়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সাথে দাম্পত্য জীবনে বেশ টানাপড়নের সৃষ্টি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তারকা এই দম্পতির। সূত্র: টিভি নাইন

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD