Logo

শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:৩২
শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী
ছবি: সংগৃহীত

সোমবার (১৯ ফেব্রুয়ারি) চেনা ছন্দে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

গত ১০ ফেব্রুয়ারি ছবির শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা।

অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো বিগত কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন এ অভিনেতা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চেনা ছন্দে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

এদিকে প্রথমে কথা ছিল ২২ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরে কাজ শুরু করবেন মিঠুন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দু’দিন শুটিং করতে পারেননি অভিনেতা। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন। কথা রাখলেন মিঠুন।

বিজ্ঞাপন

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবির শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD