Logo

নায়িকা হওয়ার টোপ দিয়ে অঙ্কিতাকে প্রযোজকের কুপ্রস্তাব

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০৪:১৮
নায়িকা হওয়ার টোপ দিয়ে অঙ্কিতাকে প্রযোজকের কুপ্রস্তাব
ছবি: সংগৃহীত

নায়িকা হওয়ার টোপ দিয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

বিজ্ঞাপন

অঙ্কিতা লোখান্ডে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এই নায়িকা। এর পর এ অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইতোমধ্যেই গ্ল্যামার দুনিয়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

তবে কাস্টিং কাউচের মত ‘নোংরামি’র শিকার অঙ্কিতাকেও হতে হয়েছিল। সম্প্রতি হাটারফ্লাই নামের ভারতীয় এক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এসময় তিনি বলেন, নায়িকা হওয়ার টোপ দিয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রযোজক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অঙ্কিতা বলেন, দক্ষিণী একটি সিনেমার নায়িকা হওয়ার অফার এসেছিল আমার কাছে। ছবির জন্য অডিশন দেওয়ার পরই নির্বাচিত হয়েছিলাম আমি। এরপর আমাকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। ভেবেছিলাম হয়তো চুক্তিপত্র সই করার জন্যই আমাকে ডাকা হয়েছে। কিন্তু পরে বুঝতে পারি কোনো চুক্তিপত্র সই নয়, অন্য কিছুর জন্যই আমাকে যেতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, চুক্তিপত্র সাইন করব ভেবে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে আমার মাকেও ফোন করে এই সুখবরও দিয়েছিলাম। অনেক আনন্দ নিয়েই প্রযোজনা সংস্থার লোকেশনে যাই আমি। সেখানে একটি রুমে আমাকে ডাকা হয়। কিন্তু আমার কোর্ডিনেটরকে বাইরে দাঁড়াতে বলা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে’ প্রথমে এমন কথা শুনেই বিপদের কিছুটা আঁচ করতে পেরেছিলেন অঙ্কিতা। তবুও ক্লিয়ার করে প্রশ্নকর্তার উদ্দেশ্য বুঝতে চাচ্ছিলেন এই অভিনেত্রী। তাই ঠিক কী ধরনের কম্প্রোমাইজের কথা বলা হচ্ছে, সেটাই সম্পূর্ণ জানতে চান অঙ্কিতা। এমন প্রশ্নের জবাবে তখন তাকে বলা হয়, তোমাকে প্রযোজকের সাথে শুতে হবে।

প্রযোজকের মুখ থেকে এমন কোথা শুনে রীতিমতো চমকে যান তিনি। কিন্তু নিজের সাহস হারাননি। অভিনেত্রী সোজাসাপটা জানিয়ে দেন, ছবির নায়িকা হওয়ার জন্য এই ধরনের কোনো ‘নোংরামি’ তিনি করবেন না। পরবর্তীতে সেই অভিজ্ঞতার কারণেই ছোটপর্দায় ক্যারিয়ার শুরুর সিদ্ধান্ত নেন বলে জানান অঙ্কিতা। সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD