Logo

অনাগত সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০১:৩৭
অনাগত সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা
ছবি: সংগৃহীত

তাই এখনই ঠিক করে ফেললেন তাদের প্রথম সন্তানের নাম

বিজ্ঞাপন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মা হতে যাওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তানের মুখ দেখবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন জনপ্রিয় এই জুটি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামের এক পোস্টে বাচ্চার জামা, টুপি, জুতোর ইমোজিও দিয়েছেন এই নায়িকা। সন্তান পৃথীবিতে আসতে এখনও আট মাস বাকি রয়েছে। তবে আর যেন তর সইছে না হবু বাবা-মায়ের। তাই এখনই ঠিক করে ফেললেন তাদের প্রথম সন্তানের নাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান তার নাম রাখবেন শৌর্যবীর সিং। দীপিকার মতোই মিষ্টি ও আদুরে একটা মেয়ে চান রণবীর সিং। রণবীর-দীপিকা দুজনেই বাচ্চা অনেক ভালোবাসেন।

এর আগে, ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ দুজনেই বলেছিলেন, অনাগত সন্তানের কথা ভাবছেন রণবীর-দীপিকা। সেসময় দীপিকা বলেন, রণবীর আর আমি বাচ্চাদের ভীষণ ভালবাসি। পরিবারে নতুন এক অতিথি আসার অপেক্ষা করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে অভিনেত্রী দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব দ্রুতই তারা সুখবর দিতে চলেছেন।

তবে এখন সেটাই দেখার পালা কন্যা সন্তান নাকি পুত্র সন্তান, রণবীর-দীপিকার কোল জুড়ে কে আসবে? সেই সুখবর পাওয়ার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূত্র: নিউজ ১৮

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD