Logo

শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পাওয়ায় জায়েদ খানের ক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
৩ মার্চ, ২০২৪, ০৫:১২
শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পাওয়ায় জায়েদ খানের ক্ষোভ
ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়ক

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দাওয়াত পাননি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান। বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়ক।

 

তিনি বলেন, ‘আমি শিল্পী সমিতির তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে আমাকে কোনো কার্ড দেওয়া হয়নি। এমনকি কেউ ফোন করেও বনভোজনের বিষয়ে কিছুই আমাকে বলেনি। এই বিষয়টি সংকীর্ণ মানসিকতারই পরিচয় দেয় বর্তমান কমিটির।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর পেছনে শিল্পী সমিতিদের নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছেন জায়েদ খান। এই অভিনেতা বলেছেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো ধরনের কাজ করেনি। একটা বনভোজন আয়োজন করেছে, সেখানেও আমাকে একটি কার্ড পাঠাতে পারত। সেটাও করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতাই বলব আমি।’

শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বার্ষিক বনভোজনের আয়জোন করেছে। যেখানে বর্তমান সমিতির অনেকেই অংশ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সোশ্যাল মিডিয়ায় এই বনভোজন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগও দেখা যাচ্ছে। বর্তমান সমিতির নেতাদের উপস্থিত না থাকাকে কেন্দ্রকরে সমালোচনা করেছেন অনেকেই।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD