Logo

এবার ভোটের মাঠে নামছেন ‘দাবাং গার্ল’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
এবার ভোটের মাঠে নামছেন ‘দাবাং গার্ল’
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবাকে জেতাতে ভোটের মাঠে নামছেন বলিউডের 'দা...

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবাকে জেতাতে ভোটের মাঠে নামছেন বলিউডের 'দাবাং গার্ল' সোনাক্ষী সিনহা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মমতা ব্যানার্জি অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকে সোনাক্ষী সিনহাকে দেখার জন্য আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। জোর কদমে প্রচারের প্রস্তুতি শুরু হয়েছে। দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি। শত্রুঘ্ন জানিয়েছেন, ভোটের প্রচারে আসানসোলে যাবেন তার মেয়ে সোনাক্ষী।
Photos: Sonakshi Sinha Looks Drop-Dead Gorgeous in White Gown That Malaika  Wore in Vogue Beauty Awards

বিজ্ঞাপন

শত্রুঘ্ন সিনহার এ ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ বেড়েছে আসানসোলে। ইতোমধ্যে সোনাক্ষী-শত্রুঘ্নর ছবি পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে স্থানীয় শাসক দলের যুব সংগঠন।
Sonakshi Sinha Shares Gorgeous Throwback Picture, See Her Hottest Photos On  Instagram

বিজ্ঞাপন

শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপির রাজনীতি করেছেন। তারপর কংগ্রেসের ঘাসফুল শিবিরে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। বিহারের রাজনীতির ময়দানে বহুদিন ছিলেন তিনি। কিন্তু পশ্চিম বাংলার মাটিতে তার দেখা মিলতে পারে তা অনেকেই ভাবতে পারেননি। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারী বাবু’-এর তকমা সেঁটে দিচ্ছে বিরোধি দলগুলো।

Sonakshi Sinha: super hot Bollywood actress thunder thighs

তবে শত্রুঘ্ন সিনহার দাবি—‘আমাদের মতো লোকেরা সারা ভারতের ফিগার। আমি যে খ্যাতি পেয়েছি তাতে গোটা দেশের ভূমিকা রয়েছে। সেই খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার, বাংলা সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের, আমাদের সবার। তাই বিহারে রাজনীতি করার পর যখন বাংলায় রাজনীতি করছি; তখন সেটাও আমি দেশের জন্যই করছি।’

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD