Logo

মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৪, ০৬:১৮
মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

যার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় একটু দৃষ্ঠি দিলেই

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই নায়িকা পরীমনি ও মাহিয়া মাহি। এই দুই নায়িকা আবার দুই পুত্র সন্তানের মা হয়েছেন বেশকিছু হলো। এই দুই তারকার মাঝে বেশ সক্ষতা দেখা যায় ইদানিং। যার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় একটু দৃষ্ঠি দিলেই।

বৃহস্পতিবার (২৮ মার্চ) মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল। সহকর্মীর সন্তানের জন্মদিনে সোশ্যাল মাধ্যমে ভালোবাসা পাঠিয়েছেন পরীমনি।

বিজ্ঞাপন

পরীমনি এক পোস্টে লিখেন, হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মণি হয়েই থাকো ফারিশ বাবা।  আমরা সবাই তোমাকে অনেক ভালবাসি।

বিজ্ঞাপন

এদিকে বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ইতোমধ্যে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

বিজ্ঞাপন

পরী ইতোমধ্যে টলিউডে নাম লিখিয়েছেন। সেখানকার ‘ফেলুবকশি’ নামের একটি সিনেমাতে দেখা যাবে এই নায়িকাকে। এতে তার বিপরীতে অভিনেতা সোহম চক্রবর্তী অভিনয় করবেন। ইতোমধ্যেই এর শুটিং শুরু হয়েছে। ‘খেলা হবে’ নামে আরও একটি চলচিত্র পরীর হাতে রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD