Logo

ধর্ম-কর্মে বেশি সময় কাটছে মেহেদির

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৪, ০৮:১১
ধর্ম-কর্মে বেশি সময় কাটছে মেহেদির
ছবি: সংগৃহীত

এ সময় তিনি কথা বলেন সংবাদমাধ্যমের সাথে

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে শুক্রবার (১৯ এপ্রিল) ভোট দিতে এসেছিলেন একসময়ের আলোচিত অভিনেতা মেহেদি। এ সময় তিনি কথা বলেন সংবাদমাধ্যমের সাথে। এসময় জানান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে না থাকার কারণও।

মেহেদি বলেন, ধর্মীয় কাজে এখন বেশি সময় দিচ্ছি। নিয়মিত তাবলিগ জামাতেও যাচ্ছি। মানুষ হয়ে যেহেতু এসেছি, ধর্ম-কর্ম তো করতেই হবে। আর সেটা এখন অনেক বেশি মনোযোগ সহকারে করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘পাগল মন’ সিনেমা দিয়ে নিজের প্রতিভার আলো ছড়ানো এই নায়ক এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন। তবে চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাননি মেহেদি। এই অভিনেতা বলেন, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে আমার চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD