Logo

ফ্ল্যাট থেকে অভিনেত্রী মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৬:৫০
ফ্ল্যাট থেকে অভিনেত্রী মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যদিও তার বাসা থেকে কোন প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি

বিজ্ঞাপন

বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) ফ্ল্যাট থেকে এ নায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যানের সাথে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা পাণ্ডে। যদিও তার বাসা থেকে কোন প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

এদিকে এ অভিনেত্রীর মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিয়েও সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের প্রশ্নের। সেই স্ট্যাটাস লেখা ছিল, ‘তার জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার নিজের জীবনের নৌকা ডুবিয়ে তার পথ সহজ সরল করে দিয়ে গেলাম।’

বিজ্ঞাপন

অমৃতার ঘণিষ্ঠজনেরা জানিয়েছেন, বেশকিছুদিন ধরেই অমৃতা মানসিক অবসাদে ভুগছিলেন। তার ভিতর বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। তার জন্য চিকিৎসাও চলছিল। এসবের মাঝেই আত্মহত্যার খবর পাওয়া গেল। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অমৃতা তার স্বামীর সাথে মুম্বাইতে বসবাস করতেন। তবে সম্প্রতি এ নায়িকা বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত অভিনেত্রী জেগে ছিলেন। এরপর রহস্যজনক সেই পোস্টটি দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরই অমৃতাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তার মৃত্যুর পর তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জীবনে সম্পর্কের কোনো অশান্তির কারণেই এমন পথ বেঁছে নিয়েছেন অমৃতা পাণ্ডে। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD