Logo

রেস্তোরাঁয় জনপ্রিয় মডেলকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০১:৫৭
রেস্তোরাঁয় জনপ্রিয় মডেলকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছেন ল্যান্ডি।

বিজ্ঞাপন

ইকুয়েডরের জনপ্রিয় মডেল ল্যান্ডি পারাগা গোবুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স হয়েছিল ২৩ বছর।

রবিবার (২৮ এপ্রিল) ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে।  ডেইল মেইল এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে গণমাধ্যমটি। দেখা গেছে, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দু’জন বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ওই স্থান করে।

ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সাথে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। এ ঘটনার কারণ ও হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতাএর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশ নেন ল্যান্ডি। সোশ্যাল মিডিয়া ১০ লাখের বেশি অনুসারী রয়েছে তার। মডেলিং ছাড়াও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ল্যান্ডি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD