মাঝরাতে দরজা খুলতেই স্বরাকে আপত্তিকর আবদার পরিচালকের

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকেই এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর আচরণের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে সেই পুরোনো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
বিজ্ঞাপন
স্বরা জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমা সফল হওয়ার পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ওই সিনেমার শুটিং চলাকালে পরিচালকের কিছু আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। বিশেষ করে রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে পরিচালক তাকে একা ডেকে পাঠাতেন। ব্যক্তিগতভাবে বার্তা পাঠানো এবং কবিতা পাঠানোর ঘটনাও ঘটেছিল বলে জানান অভিনেত্রী।
একদিন আবারও রোমান্টিক দৃশ্যের মহড়ার কথা বলে স্বরাকে একা ডেকে পাঠান পরিচালক। তবে যাওয়ার আগে তিনি জানতে চান, সেখানে আর কারা থাকবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি স্মরণ করে স্বরা বলেন, ‘আমি আগেই জিজ্ঞেস করেছিলাম, রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম- না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপার্সনকে ডেকেছেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?’
বিজ্ঞাপন
পরে গেস্ট হাউসে গিয়ে ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, সেখানে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান তিনি। এরপর কোনোভাবে চিত্রনাট্য পড়ে সেখান থেকে বের হয়ে নিজের কক্ষে চলে যান।
কিন্তু রাতের সেই অভিজ্ঞতা আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান স্বরা। মাঝরাতে পরিচালক তার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দরজা ভেঙে পরিচালক ভেতরে ঢুকে পড়তে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছিল তার মনে।
স্বরা বলেন, ‘মাঝরাতে ওই পরিচালক আমার দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, আমার মনে হয়েছিল, পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরেই ঢুকে পড়বেন। শেষপর্যন্ত দরজা খুলতে বাধ্য হই। এরপর মদ্যপ অবস্থায় ওই পরিচালক আজব আবদার করে বসেন। জিজ্ঞেস করেন, ‘আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?’’
বিজ্ঞাপন
পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি আপত্তি জানান স্বরা। তাকে প্রত্যাখ্যান করে সেখান থেকে বিদায় করে দেন বলেও জানান অভিনেত্রী।
স্বরার দাবি, ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া ওই ঘটনা তাকে মানসিকভাবে বেশ নাড়া দিয়েছিল। দীর্ঘ সময় পর সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে তুলে ধরলেন তিনি।








