Logo

ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা সওদাগর

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৪, ০৫:০৮
ওমর সানীর মতো ‘খাঁটি প্রেমিক’ দেখেননি মিশা সওদাগর
ছবি: সংগৃহীত

অন্য আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী আছেন

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর জন্মদিন সোমবার (৬ মে)। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। 

আর যাদের মধ্যে রয়েছেন ওমর সানীর বন্ধু বরেণ্য খল অভিনেতা মিশা সওদাগর। জন্মদিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বলে সম্বোধন করেছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেশ কিছু ছবি ও প্রকাশ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যেখানে একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর একটি দুইজনে একসাথে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। অন্য আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী আছেন।

ছবিরগুলো প্রকাশ করে ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক জীবনেও দেখিনি আমি। লও হে সালাম প্রেমিক। হে প্রেমিক শুভ জন্মদিন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিশার সেই স্ট্যাটাসে নায়ককে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে মিশার মন্তব্যের সাথে একমতও পোষণ করেছেন। কারণ ঢাকাই সিনেমার অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। চলচ্চিত্রে সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার সাফল্যময় নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানীর জন্ম ১৯৬৯ সালের ৬ মে। বরিশাল জেলাই। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি জগতে পথচলা শুরু করেন তিনি। দারাশিকো নির্মিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন সানী। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সবশেষ এই নায়ককে অভিনয় করতে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD