Logo

হাসপাতালে ভর্তি পূজা ব্যানার্জি

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ২৩:০১
হাসপাতালে ভর্তি পূজা ব্যানার্জি
ছবি: সংগৃহীত

কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। পরে হাসপাতালে ভর্তি হই।

বিজ্ঞাপন

কালকাতার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ করেই অসুস্থ হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন । বর্তমানে তার স্যালাইন চলছে। কিছু খেতে পারছেন না।

ভারতের গণমাধ্যম টাইমস নাও’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পূজা গণমাধ্যমকে বলেন, “বেশ কিছুদিন ধরেই আমি ভাইরাল জ্বরে আক্রান্ত। শুরুতে খুব ক্লান্ত লাগছিল। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। পরে হাসপাতালে ভর্তি হই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, “জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে। ভালোভাবে কথা বলতে পারছি না। খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।”

বিজ্ঞাপন

পূজা বলেন, “এই মুহূর্তে স্বামী কুণাল আমার পাশে রয়েছে। সে-ই সব দেখভাল করছে। সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। সবাই দোয়া করবেন।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অভিনেত্রী পূজা ব্যানার্জি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করে সুপরিচিত হন। এছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD