Logo

পরীমনির ফ্রিজভর্তি শুধুই মিষ্টি!

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৪, ০৭:৫৮
পরীমনির ফ্রিজভর্তি শুধুই মিষ্টি!
ছবি: সংগৃহীত

ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সাথে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সাথে। তারই ধারাবাহিকতায় এবার সামাজিক মাধ্যমে একটি নতুন ভিডিও পোস্ট করলেন এই নায়িকা।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে পরীমনি এ ভিডিও ফেসবুক ওয়ালে প্রকাশ করেন। আর ভিড়িওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার ফ্রিজ-এর আত্মকাহিনী’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, পুরো ফ্রিজটা জুঁড়েই বাহারি সব আইটেমের মিষ্টিতে ভর্তি।

ভক্ত-অনুরাগীরা এই অভিনেত্রীর ভিডিওটিকে লুফে নিয়েছেন। পরীর ফ্রিজে রাখা বিভিন্ন আইটেমের মিষ্টি দেখে নিজেদের লোভের কথা জানিয়েছেন। কেউ কেউ আবার প্রিয় নায়িকাকে মিষ্টি কম খাওয়ারও পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পরীমনি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে অভিনয় করতে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD