Logo

চার নায়িকা নিয়ে ‘লাগে উরাধুরায়’ মাতলেন শাকিব!

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৪, ০৫:৫৭
চার নায়িকা নিয়ে ‘লাগে উরাধুরায়’ মাতলেন শাকিব!
ছবি: সংগৃহীত

এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা

বিজ্ঞাপন

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার (৭ জুন) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’নামের আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নলুকে হাজির হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাই সিনেমার একঝাঁক নায়িকা।

বিজ্ঞাপন

এ ফ্যাশন শোতে শাকিবের পরনে ছিল একটি সাদা স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন কিং খান। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।

বিজ্ঞাপন

এসময় শাকিব খানের সঙ্গে এ নায়িকারা র‌্যাম্পে হাঁটেন। এ নায়িকারা হচ্ছেন- পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর। জানা গেছে, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ফ্যাশন ডে’।

আরও পড়ুন: ঈদের পর ধামাকা নিউজ দেবো, কিসের ইঙ্গিত দিলেন অপু?

বিজ্ঞাপন

এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন নিরব, সজল, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD