Logo

‘ছাগল কিনতে ১৫ লাখ টাকা না দিতে পারলেও আমার বাবা সৎ’

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ০৬:৩৭
‘ছাগল কিনতে ১৫ লাখ টাকা না দিতে পারলেও আমার বাবা সৎ’
ছবি: সংগৃহীত

বাবারা আমাদের ছাগল কিনতে ১৫ লাখ টাকা দিতে

বিজ্ঞাপন

সম্প্রতি কয়েকদিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মুশফিকুর রহমান ইফাতের ‘ছাগলকাণ্ড’। এই ইস্যুতে আলোচনায় আসেন ইফাত। এবার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

জানা যায়, ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। ছেলের কর্মকাণ্ডে দেশজুড়ে তুমুল আলোচনা শুরু  হলে একপর্যায়ে ইফাতকে নিজের সন্তান বলে অস্বীকার করেন মতিউর। ছেলেকে অস্বীকার করে আরও বিপাকে পড়েন মতিউর। তার অস্বাভাবিক সম্পদ, অতীতের কর্মকাণ্ড উঠে আসতে থাকে বিভিন্ন অনুসন্ধানে। যা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার ‘ছাগলকাণ্ড’ নিয়ে পলাশ একটি পোস্ট শেয়ার করেছেন। লেখাটি সংগৃহীত হলেও নিজের বাবাকে নিয়ে গর্বের কথাই বলতে চেয়েছেন তিনি।

পলাশ পোস্টে লিখেছেন - ‘এইসব কোটিপতির ছেলে-মেয়েদের ল্যাভিস লাইফ আর বিলাসবহুল রঙিন জীবন নিয়ে হাজারো অভিযোগ শেষ হলে আমরা বুঝি, আমাদের বাবারা আমাদের ছাগল কিনতে ১৫ লাখ টাকা দিতে না পারলেও, ‘আমার বাবা একজন সৎ বাবা’ এতটুকু বলার ফ্লেক্সটা আমাদের দিয়েছেন। অন্তত এই বয়সে এসে বুঝি, এই পরিচয়ের, এই গর্বের দাম কতটা বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে আরও লেখা হয়েছে, ‘১৫ লাখ কেন, ১৫ কোটি টাকা দিয়েও কি এই গর্ব কেউ কিনতে পারবে? ‘তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন’ এই একটা বাক্যে শোনার মধ্যে যত শান্তি, সারা দুনিয়ার সব অডি নিয়ে আসলেও কি সেই শান্তি পাওয়া সম্ভব? বাবার সততার চেয়ে বড় আভিজাত্য একজন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। কিচ্ছু না।’

 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD