Logo

ভিআইপি গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় দেখলেন জায়েদ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ২৪:৪০
ভিআইপি গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় দেখলেন জায়েদ
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে

বিজ্ঞাপন

মাঠে বসে কোপা আমেরিকার সেমিফাইনাল খেলা উপভোগ করলেন চিত্রনায়ক জায়েদ খান। 

বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসিবাহিনী। ভিআইপি গ্যালারিতে বসেই আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন জায়েদ খান।ছোটবেলা থেকে আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মাঠে মেসিবাহিনীর খেলা উপভোগ করবেন। সে ইচ্ছা পূরণ করলেন এই নায়ক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের পতাকা হাতে মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে দেখা গেছে তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। এটি তার আর্জেন্টিনার খেলা দেখার প্রথম অভিজ্ঞতা।

সেখান থেকে গণমাধ্যমে জায়েদ জানান, আর্জেন্টিনা আমার জন্য এক আবেগের নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিত্রনায়ক বলেন , ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ফ্যান তিনি। ম্যারাডোনারও ভক্ত। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে। ওই ম্যাচে কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফেসবুকের ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সেই সঙ্গে সেমিফাইনালের পর ফাইনাল ম্যাচ দেখারও আভাস দিয়েছেন অভিনেতা।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD