Logo

শেখ হাসিনা চরিত্রে অভিনয় থেকে সরে গেলেন অপু বিশ্বাস, কেন?

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০৬:১২
শেখ হাসিনা চরিত্রে অভিনয় থেকে সরে গেলেন অপু বিশ্বাস, কেন?
ছবি: সংগৃহীত

“ছবিটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমা ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি ছবিতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউডের কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। চলতি বছরের জানুয়ারি মাসে এ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। তবে দেশের পরিবর্তিত পটভূমিতে এই অপুর দাবি, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

সেই সময় সিনেমার পরিচালক সালমান হায়দার বলেছিলেন, “এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।”

বিজ্ঞাপন

অপু বিশ্বাসও তখন বলেছিলেন, “ছবিটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

বিজ্ঞাপন

এখন এই নায়িকার দাবি, চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপু বলেন, “চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD