Logo

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৫, ২৪:১৮
আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমনি
ছবি: সংগৃহীত

ভক্ত-অনুরাগিরা কমেন্টে তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকেই তার পোস্টট শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার জনপ্রিয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিজীবনে প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার তিনি সংবাদের শিরোনাম হয়েছেন। বর্তমানে তার জিবন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে ছেলে পুণ্য এবং মেয়েকে নিয়েই কাটছে। সন্তানদের ঘিরেই যেন পরীমণির নতুন করে বেঁচে থাকার প্রেরণা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই তার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।এবার একটি আবেগঘন পোস্ট দিয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরি। পোস্টে লিখেছেন, ‘আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন।’

বিজ্ঞাপন

নায়িকা আরও লেখেন, আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।

তিনি বলেন, এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।

বিজ্ঞাপন

আবেগঘন এই পোস্টে পরীমণির ভক্তরা ইতিবাচন মন্তব্য করেন। ভক্ত-অনুরাগিরা কমেন্টে তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকেই তার পোস্টট শেয়ার করেছেন।   

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD