Logo

বিশেষ মানুষের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৫, ২১:৪০
বিশেষ মানুষের জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

কসাইয়ের সঙ্গে বসে কোরবানির মাংস কাটছেন

বিজ্ঞাপন

শোবিজাঙ্গনে দীর্ঘদিন ধরেই বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাসের মতো চিত্রনায়িকারা কোরবানি দিচ্ছেন। ছেলের পছন্দে এবারও কোরবানি দিয়েছেন অপু। আর সেই মাংস নিজ হাতে কেটেছেন এবং রান্না করেছেন। ওই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দিয়েছেন অপু বিশ্বাস।

ফেসবুক স্টোরিতে অপুর দেওয়া ভিডিওতে দেখা যায়, ঈদ উপলক্ষ্যে দুই হাত জুড়ে মেহেদি পরেছেন। খাসি কোরবানি দিয়েছেন। কসাইয়ের সঙ্গে বসে কোরবানির মাংস কাটছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুধু তাই নয়, জবাই করা মাংস মাটির চুলায় রান্নাও করেছেন ঈদের দিন। এ সময়  পাশে চেয়ারে বসা ছিল তার একমাত্র ছেলে আব্রাম খান জয়। 

অপু আরেক ভিডিওতে বলেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল অনেকে খাবে। মাংস রান্না করার পর একটু ট্রাই করে দেখি, কেমন হয়েছে যেহেতু সবাই খাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে স্পেশাল মানুষটা কে, তা ভিডিওতে খোলাশা করেননি অপু। ভক্তদের ধারণা, অপুর স্পেশাল মানুষটি হচ্ছেন সুপারস্টার শাকিব খান।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD