Logo

শোক প্রকাশ করে শেখ মুজিবকে নিয়ে শাকিব খানের পোস্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫, ০৫:১৯
শোক প্রকাশ করে শেখ মুজিবকে নিয়ে শাকিব খানের পোস্ট
ছবি: সংগৃহীত

আর সেই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের তারকারাও

বিজ্ঞাপন

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু দিবস, আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা বিভিন্ন উপায়ে শোক প্রকাশ করছেন-ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। আর সেই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

শাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD