Logo

এআই দিয়ে শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেসসহ, কোটি টাকার জরিমানা!

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:০৬
এআই দিয়ে শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেসসহ, কোটি টাকার জরিমানা!
ছবি: সংগৃহীত

আর এই নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে নতুন এক ট্রেন্ড। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যাচ্ছে, কারও পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান! কোথাও আবার ঝলমলে সেলফি, ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন সত্যি হল’ বা ‘দেখা হয়েই গেল’। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, শাহরুখ  নন, এগুলো আসলে এআই দিয়ে বানানো ছবি। আর এই নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ অবাক হচ্ছেন, কেউ আবার মজার ছলে লাইক-শেয়ার ও কমেন্ট করছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে পোস্ট করা কতটা নিরাপদ? উত্তরটা ভয় ধরানো, ঝুঁকি আছে; তবে আপনি যদি ভারতীয় নাগরিক হন সেক্ষেত্রে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের আইন অনুযায়ী, কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা বিশেষ ভঙ্গি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একে বলে রাইটস অফ পাবলিসিটি বা ব্যক্তিত্ব অধিকার। এর সঙ্গে জড়িয়ে আছে কপিরাইট, ট্রেডমার্ক, আইটি আইন এবং ভোক্তা সুরক্ষা আইনও।

মানে, এআই দিয়ে শাহরুখকে পাশে দাঁড় করিয়ে যদি সেটা ব্যবসায়িক কাজে ব্যবহার হয়, বড় ধরনের বিপদ হতে পারে। আদালত ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করবে উদ্দেশ্য দেখে। মজা বা ব্যক্তিগত পর্যায়ে হলে শাস্তি তুলনামূলক কিছুটা হালকা হতে পারে।

বিজ্ঞাপন

আগে অমিতাভ-জয়া বচ্চন বা অনিল কাপুরের ছবিও অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনায় কোটি টাকার ক্ষতিপূরণ দাবি উঠেছিল। তাই ক্ষতির অঙ্ক ১০ লাখ থেকে কয়েক কোটি রুপি পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

আর শাহরুখের ক্ষেত্রে বিষয়টা আরও স্পর্শকাতর। কারণ তিনি ভারতের সবচেয়ে দামী ব্র্যান্ডদের মধ্যে একজন। একটা বিজ্ঞাপনের জন্যই নেন ৮ থেকে ১০ কোটি রুপি। সেক্ষেত্রে তার এআই-তৈরি ছবি যদি কোনো বিজ্ঞাপনে অনুমতি ছাড়া ব্যবহার হয়, ক্ষতিপূরণ ৫ থেকে ২০ কোটি পর্যন্তও উঠতে পারে। সূত্র: দ্যা ওয়াল

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD