ছেলের জন্মদিনে অপুর আবেগঘন বার্তা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় আজ ৯ বছরে পদার্পণ করেছে। জন্মদিনের এই বিশেষ দিনে ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে দুইটি ছবি শেয়ার করেন অপু। একটিতে দেখা যায় মা-ছেলে একসঙ্গে বসে সময় কাটাচ্ছেন, অন্যটিতে জন্মদিনের কেক।
ছেলের প্রতি মমতায় অপু লেখেন, “শুভ জন্মদিন আমার সোনামণি। তোমার হাসি, তোমার সরলতা আমার কাছে পৃথিবীর সবকিছু। তোমার সব স্বপ্ন পূর্ণ হোক। মা তোমাকে ভালোবাসে, এখন এবং সারাজীবন।”

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে জন্ম নেয় জয়। আজ ৯ বছর পূর্ণ করে নতুন পথে যাত্রা শুরু করলো সে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপুর বিয়ে হলেও দীর্ঘদিন গোপন ছিল বিষয়টি। ২০১৬ সালে ছেলের জন্মের খবর প্রকাশ্যে এলে আলোচনায় আসে তাদের দাম্পত্য জীবন। এর দুই বছর পর বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।








